চ্যালেঞ্জ আছে, আমাদের প্ল্যানও আছে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু প্ল্যানও আছে মন্তব্য করে নতুন সরকারের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্ল্যান অনুযায়ী বিভিন্ন সেক্টরে কাজ

2026-02-17T17:38:05+00:00
2026-02-17T17:38:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শামা ওবায়েদ
চ্যালেঞ্জ আছে, আমাদের প্ল্যানও আছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৫:৩৮ পিএম
শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি
আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু প্ল্যানও আছে মন্তব্য করে নতুন সরকারের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্ল্যান অনুযায়ী বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা প্ল্যান করা আছে। সে অনুযায়ী কাজ করে যাব। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, আমাদের দায়িত্ব অনেক। আমরা যেন সংসদকে কার্যকর ও স্বচ্ছ এবং দায়বদ্ধ সংসদ করতে পারি। 

এসময় তিনি আজকের দিনকে ঐতিহাসিক দিন মন্তব্য করে তিনি বলেন, জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে।


১৭ বছর বাংলাদেশ ভঙ্গুর অবস্থায় ছিল মন্তব্য করে তিনি বলেন,পূর্বের অবস্থা থেকে তুলে আনতে হবে। এখন আমাদের অনেক কাজ আছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ঠিক করতে হবে। আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী আছেন মন্ত্রিসভায়। এর মধ্যে টেকনোক্র‍্যাট আছেন তিনজন।

মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।


/ইউএমএইচ




  বিষয়:   শামা ওবায়েদ  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: