প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনা প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।অভিনন্দন বার্তায়

2026-02-17T17:59:27+00:00
2026-02-17T17:59:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনা প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সংগৃহীত ছবি
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।

অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং চীন-বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্ব বিদ্যমান। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান ও সহযোগিতা করেছে, পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা এবং জয়-জয়ের ফলাফল অনুসরণ করেছে সবসময়। 

তি‌নি আরও ব‌লেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণ শাসনব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সমর্থন করে। 


দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়— এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত বলেও চিঠিতে জানান তিনি।   


/ইউএমএইচ



  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান  চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: