ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গৃহবধূর মুখমণ্ডলে গরম পানি নিক্ষেপ করেছে তার পাষণ্ড স্বামী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের সলেমান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল এক পর্যায়ে স্বামী সলেমান আলী তার নার্গিস বেগম (২৫) এর মুখ মণ্ডলে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত ও মুখমণ্ডলে ফসকা পরে নার্গিসের চেহেরা বিকৃতি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে, ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সময়ের আলো/জোই