২৪৫ ভোট পেয়েও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতায় মাইকিং

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জামালপুর-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হোছনেয়ারা বেগম। মাত্র ২৪৫ ভোট পেলেও তিনি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং

2026-02-17T19:19:26+00:00
2026-02-17T19:19:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
২৪৫ ভোট পেয়েও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতায় মাইকিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম 
হোছনেয়ারা বেগম। সংগৃহীত ছবি
জামালপুর-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হোছনেয়ারা বেগম। মাত্র ২৪৫ ভোট পেলেও তিনি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।  

গত ১৬ ফেব্রুয়ারি রাতে জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে নিয়ে ঘুরে ঘুরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় হোছনেয়ারা বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা দেননি, তাদের প্রতিও শ্রদ্ধা রইল। আপনাদের রায় আমি সাদরে গ্রহণ করছি। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানাই।

হোছনেয়ারা বেগম জামালপুর শহরের ডাকপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। জামালপুর-৫ (সদর) আসনে হোছনেয়ারা ৯ জন প্রার্থীর সঙ্গে (হরিণ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাত্র ২৪৫ ভোট পান তিনি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।


মাইকিং করার বিষয়ে হোছনেয়ারা বেগম বলেন, জয়-পরাজয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি।

প্রাপ্ত ভোট এবং বিশেষ করে প্রবাসীদের সমর্থনে আমি আনন্দিত ও গর্বিত বলে জানান তিনি। তিনি জানান, যারা তাকে ভোট দিয়েছেন বা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম পেয়েছেন ২৪৫ ভোট।


/ইউএমএইচ




  বিষয়:   হোছনেয়ারা বেগম  স্বতন্ত্র প্রার্থী  জামালপুর-৫ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: