ধানমন্ডির জোড়া খুনের মামলায় গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড

আদালত প্রথিবেদক

জাতীয়

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন

2026-02-17T19:21:05+00:00
2026-02-17T19:21:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ধানমন্ডির জোড়া খুনের মামলায় গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড
আদালত প্রথিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম 
ধানমন্ডির জোড়া খুনের মামলায় গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি এলাকায় এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এ মামলায় ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত সুরভীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাচ্চু মিয়াকে খালাস দিয়েছেন আদালত। বাচ্চু মিয়া ভিকটিম আফরোজা বেগমের বাসার গৃহকর্মী ছিলেন। বাদীপক্ষের আইনজীবী খলিলুর রহমান (আসাদ) এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির লোবেলিয়া হাউজ নামের একটি ভবনের পঞ্চম তলার থাকতেন। ওই বাসায় দুজনকেই গলাকেটে হত্যা করা হয়। আফরোজা যে ফ্ল্যাটে থাকতেন, আর তার উল্টো দিকের ফ্ল্যাট এবং তার ঠিক উপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্সে বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তার মেয়ে দিলরুবা সুলতানা রুবা। ঘটনার দুদিন পর দিলরুবা সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- দেন তারা হলেন- আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া এবং কাজের মেয়ে সুরভী আক্তার নাহিদ। পরবর্তীতে একই বছরের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে আদালত ৩২ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ধানমন্ডি  গৃহকর্মী  হত্যা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: