বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এতে একটি প্যাক কিনেই

2026-02-17T19:59:40+00:00
2026-02-17T19:59:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম 
বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু। ছবি : সংগৃহীত
নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এতে একটি প্যাক কিনেই পরিবারের সবাই সংযুক্ত থাকতে পারবেন। শুধু মাই বিএল অ্যাপের মাধ্যমেই ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকরা।

এক হাজার ১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৬০০ মিনিট। এ বান্ডলের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ সদস্যের পরিবার একটি প্ল্যানের আওতায় সংযুক্ত থাকতে পারবেন। পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে হবে না।

প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোনো সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একই সঙ্গে কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করতে পারবেন।

ফ্যামিলি প্যাক সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, বর্তমানে পরিবারের সবার জন্য এমন কানেক্টিভিটি সুবিধা প্রয়োজন, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়েই যায়। একই সঙ্গে এ সুবিধা হতে হবে সাশ্রয়ী ও সহজে ব্যবস্থাপনাযোগ্য। বাংলালিংক ফ্যামিলি প্যাকের মাধ্যমে আমরা সবাইকে একটি প্ল্যানের আওতায় নিয়ে আসা এবং একাধিক প্যাক ব্যবস্থাপনার ঝামেলা দূর করার ওপর গুরুত্ব দিয়েছি। আমাদের ফ্যামিলি প্যাকের মাধ্যমে পরিবারের সদস্যরা নির্বিঘ্নে সংযুক্ত থাকতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যা সবার জন্য যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করবে।

তিনি আরও বলেন, এমন উদ্যোগের মাধ্যমে বাংলালিংক এর ডিজিটাল সেবা পোর্টফোলিও আরও সম্প্রসারিত করেছে; পাশাপাশি, দেশজুড়ে গ্রাহকদের জন্য আরও সহজ, স্মার্ট ও প্রাসঙ্গিক মোবাইল অভিজ্ঞতা নিশ্চিতে নিজেদের ‘পিপল-ফার্স্ট’ লক্ষ্যকে আরও জোরদার করছে।

এফআর


  বিষয়:   বাংলালিংক  নতুন প্রিপেইড অফার  ফ্যামিলি প্যাক  চালু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: