এলপি গ্যাসের ভ্যাট কমেছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ভ্যাট কমানো হয়েছে। এতে এলপি গ্যাসের ওপর মূসক ভার

2026-02-18T01:20:13+00:00
2026-02-18T01:20:13+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এলপি গ্যাসের ভ্যাট কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ এএম 
এলপি গ্যাস। ছবি : সংগৃহীত
শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ভ্যাট কমানো হয়েছে। এতে এলপি গ্যাসের ওপর মূসক ভার কমবে। ভোক্তারা উপকৃত হবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিল্প খাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ এলপি গ্যাসের দাম যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী গতকাল পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।


এই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে এলপিজি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর ভ্যাট কার্যকর থাকছে না।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে। এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এলপি গ্যাস  ভ্যাট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: