কারাগারে ইমরান খানের দৃষ্টি সমস্যা, উদ্বিগ্ন দুই ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তার দুই ছেলে। বাবার সঙ্গে দেখা করার

2026-02-18T09:49:13+00:00
2026-02-18T09:49:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কারাগারে ইমরান খানের দৃষ্টি সমস্যা, উদ্বিগ্ন দুই ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ এএম 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংগৃহীত ছবি
কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তার দুই ছেলে। বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তারা পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। 

দুই বছরের বেশি সময় ধরে তাদের সঙ্গে বাবার সরাসরি দেখা হয়নি। ইমরানের দুই ছেলে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের আইনজীবী জানান, হেফাজতে থাকার সময় তার (ইমরান) ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

তবে গত সোমবার একটি মেডিকেল বোর্ড জানায়, চিকিৎসার পর চোখের ফোলা কমেছে এবং তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে।

লন্ডনে বসবাসরত খানের দুই ছেলে কাসিম (২৬) ও সুলায়মান (২৯) রয়টার্সকে বলেন, মেডিকেল বোর্ডের প্রতিবেদনের বিষয়ে তারা নিশ্চিত নন। গত সেপ্টেম্বরের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তারা বাবার সঙ্গে ফোনে কথা বলেন। 


তাদের ভাষ্য, ইমরান খান সাধারণত নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে চান না। তবে সর্বশেষ ফোনালাপে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক মাস ধরে তার চোখের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। 

এসময় কাসিম বলেন, এত দিন বাবার কাছ থেকে দূরে থাকাটা মানসিকভাবে কঠিন। তাকে একটি উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হোক, এটাই তাদের চাওয়া বলে জানান তারা। 


/ইউএমএইচ
 


  বিষয়:   ইমরান খান  দৃষ্টি সমস্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: