পাকিস্তানে টিটিপির হামলায় নিরাপত্তাকর্মীসহ নিহত ১২

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা চালিয়েছে। এতে

2026-02-18T10:39:59+00:00
2026-02-18T10:40:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে টিটিপির হামলায় নিরাপত্তাকর্মীসহ নিহত ১২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ১৮.০২.২০২৬ ১০:৪০ এএম
উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা চালিয়েছে টিটিপি। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা চালিয়েছে। এতে ১১ জন নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দফতর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বাজাউর জেলায় একটি সেনা-পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়িবোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ফিৎনা আল খারিজি। বিস্ফোরকবাহী লাদেন গাড়িটি নিরপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে  ১১ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে। এই গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা।

নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়িবোমা বিস্ফোরণের জেলে সেই চৌকির আশপাশের ঘরবাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে ১১ নিরপত্তাকর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন।

আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর পালানোর সময় সেনা-পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে ‘ফিৎনা আল খারিজি’-এর ১২ জন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে।


/এমএইচআর 
  বিষয়:   পাকিস্তান  টিটিপি  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: