নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ (বুধবার) বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আজই সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।সরকারি বার্তা

2026-02-18T11:16:22+00:00
2026-02-18T11:16:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম 
মন্ত্রিপরিষদের একাংশ। ফাইল ছবি
আজ (বুধবার) বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আজই সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সরকারি বার্তা সংস্থা (বাসস) জানায়, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

গতকাল বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

/এমএইচআর 



  বিষয়:   সচিবালয়  অফিস  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: