রমজানে যেসব আমল বেশি বেশি করতে সৌদির গ্র্যান্ড মুফতি আহ্বান

সময়ের আলো ডেস্ক

ইসলাম

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে । সেই হিসেবে দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম

2026-02-18T11:52:15+00:00
2026-02-18T11:52:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
রমজানে যেসব আমল বেশি বেশি করতে সৌদির গ্র্যান্ড মুফতি আহ্বান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম 
সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। ছবি : সংগৃহীত
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে । সেই হিসেবে দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম দিন। পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহ ও সৌদি আরবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান।

সৌদি গেজেট জানিয়েছে, শুভেচ্ছা বার্তার পাশাপাশি মুফতি ফাওজান এ মাসে নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, এই রমজান যেন কল্যাণ, বরকত, সম্মান ও শক্তির মাস হিসেবে আবিভূর্ত হয় এবং মুসলিম উম্মাহ যেন নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে প্রবেশ করেন।

গ্র্যান্ড মুফতি বলেন, রোজা পালন ও তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন। আল্লাহর কাছে তিনি তাই কামনা করেন।

তিনি আরও আহ্বান জানান, পবিত্র এ মাসে মুসলমানরা যেন নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে বেশি মনোনিবেশ করেন। পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, রমজান তাকওয়া ও নেকির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।

/এমএইচআর 


  বিষয়:   রমজান  আমল  সৌদি  মুফতি 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: