বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে সংক্ষিপ্ত ঢাকা সফর শেষ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় মুহূর্তে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সৌজন্য বিনিময় হয়। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার না থাকলেও ছিল আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময়ের পরিবেশ।
আরও পড়ুন
ভুটানের সরকারপ্রধান বাংলাদেশে আসেন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য ও জ্বালানি খাতে পারস্পরিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
দক্ষিণ এশিয়ার ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে সফর শেষ করেন শেরিং তোবগে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের সঙ্গে ভুটানের এ উচ্চপর্যায়ের যোগাযোগ ভবিষ্যৎ সহযোগিতার পথকে আরও সুসংহত করবে।
এএডি/