সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সচিবালয়ে এসেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান

2026-02-18T12:57:29+00:00
2026-02-18T12:57:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
সচিবালয়ে এসেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এর আগে, সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করবেন। একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। 

জানা গেছে, বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এদিকে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরজুড়ে রাখা হয়েছে নতুন ফুলের টব। 

এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক। কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন।


এসময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশের আগে বসানো হয় আর্চওয়ে। পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করানো হয়। সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াডকেও ভবনের নিচতলায় অবস্থান করতে দেখা গেছে। একইসঙ্গে মূল ফটকেও বাড়তি নিরাপত্তা ছিল  বলে জানা গেছে।

প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সরকারের কার্যক্রমে গতি আনা, প্রশাসনে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে পারেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে। প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে উৎসবমুখর ও সতর্ক উভয় আবহ-ই চোখে পড়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: