শপথ নেয়ার পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ফুলবাড়ি) আসনের সাংসদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুন
ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আল্লাহ আমাদেরকে শহীদ ওসমান হাদীর মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করেন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
তিনি আরও বলেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদির আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।
মোনাজাতে অংশগ্রহণ করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ ।
এএডি/