জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোটে অনুমোদনের পর ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর আগেই তা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। সনদটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি

2026-02-18T14:17:31+00:00
2026-02-18T14:17:31+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম 
হাইকোর্ট। ছবি : সংগৃহীত
গণভোটে অনুমোদনের পর ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর আগেই তা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। সনদটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে দায়ের করা এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনকারী পক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
Advertisement
আরও পড়ুন

এর আগে মঙ্গলবার গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক আরেকটি রিট করেন আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। ওই রিটে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চাওয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়। আবেদনটি বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপিত হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। সরকারি হিসেবে ৪ কোটি ৮০ লাখের বেশি ভোটার সনদের পক্ষে মত দেন, বিপক্ষে ভোট পড়ে প্রায় ২ কোটি ২৫ লাখের বেশি।

এএডি/
  বিষয়:   হাইকোর্ট  জুলাই সনদ  স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: