সেনাবাহিনীর ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলপুরে মালবাহী সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০

2026-02-18T14:53:12+00:00
2026-02-18T14:53:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীর ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম 
ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ফুলপুরে মালবাহী সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন

তিনি আরও বলেন, আহত সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় একজন পথচারী ও বাসচালক মারা গেছেন বলেও জানান তিনি।

এএডি/


  বিষয়:   সেনাবাহিনী  ট্রাক  বাস  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: