প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার সুমন

সময়ের আলো ডেস্ক

খেলা

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি।সাবেক এ নির্বাচককেক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো

2026-02-18T15:00:36+00:00
2026-02-18T15:00:36+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার সুমন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম 
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। সাবেক এ নির্বাচককে ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে।

একটি গণমাধ্যম বিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ বিষয়টি নিশ্চিত করেছে। 

Advertisement
যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। তিনি আরও কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। 

/এমএইচআর 
  বিষয়:   হাবিবুল বাশার সুমন  প্রধান নির্বাচক  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: