দক্ষিণ আফ্রিকার বড় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে মার্করামের দল। লক্ষ্য খুব বেশি বড়

2026-02-18T15:43:14+00:00
2026-02-18T15:43:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
দক্ষিণ আফ্রিকার বড় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে মার্করামের দল।   

লক্ষ্য খুব বেশি বড় ছিল না। মাত্র ১২৩ রানে। আরব আমিরাতের বিপক্ষে এই লক্ষ্য পাড়ি দিতে দক্ষিণ আফ্রিকার লেগেছে মাত্র ১৩.২ ওভার।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারাতে হয়েছে প্রোটিয়াদের। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হন ডি কক। ২৮ রান করেন মারক্রাম।

এরপর রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৬ বরে ৩০ রান করেন রায়ান রিকেলটন ও ২৫ বলে ৩৬ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস।


ট্রিস্টান স্টাবস ৬ ও জ্যাসন স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৩৮ বরে ৪৫ রান করেন আলিশান শরাফু। ২২ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট সংগ্রহ করে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড।

সময়ের আলো/এআর
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  জয় 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: