সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১৮

2026-02-18T17:27:00+00:00
2026-02-18T17:27:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলো
ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টার দিকে হলদিগ্রাম সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টাডল-১০০ ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি।

জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। 

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝিনাইগাতী  সীমান্ত  অভিযান  ওষুধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: