দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে

2026-02-18T18:39:54+00:00
2026-02-18T19:03:11+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
 

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 


বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন এবং দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।

এদিকে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে।

সময়ের আলো/এআর
  বিষয়:   আকাশ  চাঁদ  রোজা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: