প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতির উদ্দেশে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণসম্প্রচারেরসময় পরিবর্তন করা হয়েছে।সন্ধ্যারপরিবর্তে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে

2026-02-18T19:08:41+00:00
2026-02-18T19:17:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:১৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জাতির উদ্দেশে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণ সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছে। 

সন্ধ্যার পরিবর্তে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি দেখা যাবে।

যদিও তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে বলা হয়েছিল, সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। তবে সন্ধ্যায় সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়।

এর আগে, এদিন সদ্য গঠিত দুপুরে সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করে মন্ত্রিপরিষদ। সরকারের প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এফআর


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ভাষণ  সময় পরিবর্তন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: