টাকা ধার না দেওয়ায় নানিকে নৃশংস হত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে টাকা ধার না দেওয়ায় নয়ন কোচ (১৬) তার নানি বেদেনা কোচ (৬৫) কে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে

2026-02-18T19:20:48+00:00
2026-02-18T19:20:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টাকা ধার না দেওয়ায় নানিকে নৃশংস হত্যা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম 
নয়ন কোচ (১৬)। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের সখীপুরে টাকা ধার না দেওয়ায় নয়ন কোচ (১৬) তার নানি বেদেনা কোচ (৬৫) কে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। 

ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন কোচ বিকেলে নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ক্ষুব্ধ হয়ে নয়ন রাতেই হত্যার পরিকল্পনা করেন। রাতে নয়ন নানির বাড়িতে গিয়ে প্রথমে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে বেদেনা কোচ অচেতন হয়ে পড়েন। এরপর দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর নয়ন দা ও হাতুড়ি বিছানার ওপর রেখে পালিয়ে যায়।

পরেশ চন্দ্র কোচ রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পর স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল কাজে লাগিয়ে সখীপুর থানা পুলিশ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সখীপুরের সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত নয়ন কোচকে গ্রেপ্তার করে। 

নয়ন কোচ উপজেলার জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। তিনি ওই গ্রামের শ্যামল কোচের ছেলে।

এ ঘটনায় নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বুধবার সকাল ১১টার দিকে নয়ন কোচকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। 

সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার আগেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ঘটনার দ্রুত সমাধান ও গ্রেপ্তারের কারণে স্থানীয়রা পুলিশের তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   টাঙ্গাইল  সখীপুর  টাকা  ধার  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: