সব সিন্ডিকেট ভেঙে দেব : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই আমার প্রধান অগ্রাধিকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে

2026-02-18T19:36:35+00:00
2026-02-18T19:36:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সব সিন্ডিকেট ভেঙে দেব : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম 
বুধবার দুপুরে সচিবালয়ে নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারের কর্মকর্তারা। সংগৃহীত ছবি
সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই আমার প্রধান অগ্রাধিকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেব। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে যোগদান করেন। 

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও প্রতিমন্ত্রী এম এ মুহিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্য সচিব সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব।’ 


জনবল সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি আছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না।’ 

তিনি জানান, সাতদিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। 

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে।’ 

চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। 

তিনি বলেন, ‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’ 

এ ছাড়া, স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার কথাও জানান মন্ত্রী। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সিন্ডিকেট  দুর্নীতি  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: