ফুল ছিঁড়তে বাধা, রাতে তছনছ সূর্যমুখী খেত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় রাতের আঁধারে এক কৃষকের সূর্যমুখী ফুলের বাগান তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আধুনগর

2026-02-18T21:16:51+00:00
2026-02-18T21:25:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফুল ছিঁড়তে বাধা, রাতে তছনছ সূর্যমুখী খেত
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৯:২৫ পিএম
ভুক্তভোগী হেমাঙ্গ বড়ুয়ার সূর্যমুখী ফুলের বাগান। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় রাতের আঁধারে এক কৃষকের সূর্যমুখী ফুলের বাগান তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেঁদিরপুনি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম হেমাঙ্গ বড়ুয়া (৫৭)। তিনি ওই এলাকার জীবন হরি বড়ুয়ার ছেলে। এতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

হেমাঙ্গ বড়ুয়া বলেন, সবজি, পিঁয়াজ ও ধান চাষের পাশাপাশি তার বাড়ির পাশে ৪০ শতক জমিতে সূর্যমুখী ফুলের বাগান করেন। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন। অনেকে শখ করে ছবি তোলেন। আবার কেউ ফুল ছিঁড়ে নিয়েও যান। ফুল ছিঁড়তে মানা করায় হয়তো কেউ ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে সব সূর্যমুখী ফুলের গাছ ভেঙে দিয়েছে। 

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল ইসলাম বলেন, বিষয়টি শুনে উপ-সহকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামীতে হেমাঙ্গ বড়ুয়াকে দিয়ে আরও বড় পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করার পরিকল্পনা রয়েছে। 

সরকারিভাবে প্রণোদনা আসলে তাকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  ফুল  বাগান  তছনছ  দুর্বৃত্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: