জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সদ্য গঠিত বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই জাতির উদ্দেশ্যে

2026-02-18T21:45:58+00:00
2026-02-18T22:15:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ১০:১৫ পিএম
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ শুরু। ছবি : সংগৃহীত
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সদ্য গঠিত বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে দশটায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে, এদিন সদ্য গঠিত দুপুরে সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করে মন্ত্রিপরিষদ। সরকারের প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এফআর


  বিষয়:   জাতির উদ্দেশে  প্রধানমন্ত্রী  তারেক রহমান  প্রথম  ভাষণ  শুরু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: