প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ১০:৪৭ পিএম
পতাকা হাতে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ কর্মী। ছবি : সময়ের আলোচট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের অফিস খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ফেসবুক আইডিতে দেখা গেছে।
ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) কোন এক সময়ে ধারণ করা হয়েছে। ভিডিওতে কয়েকজন তরুণকে দেয়াল ও অফিসের ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা করার সময় ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, দুজন কর্মী অফিস খোলার কাজ করছেন। তাদের একজনকে বলতে শোনা যায়, শেখ হাসিনার নির্দেশে মহিবুল হাসান নওফেলের তত্ত্বাবধানে অফিসটি খোলা হয়েছে। মিনিট খানেকের ভিডিওতে কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন। শেষে দেখা যায়, অফিসের বাইরে দুই কর্মী পতাকা হাতে দাঁড়িয়ে আছে।
এর আগেও নগরীর দোস্ত বিল্ডিং এলাকায় উত্তর জেলা আওয়ামী লীগের অফিস খোলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপর জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররা ওই অফিসে প্রবেশ করে নানা স্লোগান দেয়। স্থানীয়রা প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
সময়ের আলো/আরবিএন