বরিশালে সড়কের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায়বসুরহাট–কাশীপুর বাজার সড়কের উত্তর পাশেএক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ মরদেহ উদ্ধার করে

2026-02-19T09:29:29+00:00
2026-02-19T09:36:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে সড়কের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ এএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৯:৩৬ এএম
প্রতীকী ছবি
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় বসুরহাট–কাশীপুর বাজার সড়কের উত্তর পাশে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কোড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় ওই সড়কের পাশে একটি ওগোলপাতা খেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে, রহস্য উন্মোচন করতে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশাল  বৃদ্ধা  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: