নারায়ণগঞ্জে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে জয়বাংলা স্লোগান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু; নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ বলে স্লোগানদিয়ে দ্রুত স্থান ত্যাগ

2026-02-19T10:15:25+00:00
2026-02-19T16:25:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে জয়বাংলা স্লোগান
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৪:২৫ পিএম
দুই নম্বর রেলগেট এলাকায় ছবিটি ভিডিও থেকে সংগ্রহীত।
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু; নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ বলে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দুপুরে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৫-৭ জন সমর্থক একটি ব্যানার টাঙান।  সেখানে স্থানীয় পরিচিত আওয়ামী লীগ-যুবলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


ঘটনার কিছু সময় পর বিএনপির একদল নেতা-কর্মী সেখানে গিয়ে ব্যানারটি খুলে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

সরকার ও বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এটা করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা ব্যানার খুলে নিয়েছে। এ ঘটনায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি ও কোনো ব্যানারও দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ থাকে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নারায়ণগঞ্জ  আওয়ামী লীগ কার্যালয়  ব্যানার টাঙিয়  জয়বাংলা স্লোগান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: