মেনন-কামরুল ইসলামের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি

2026-02-19T13:48:25+00:00
2026-02-19T13:48:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই হত্যাকাণ্ড
মেনন-কামরুল ইসলামের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম 
কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। সংগৃহীত ছবি
বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) শুনানির এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল । 

এর আগে, কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিল করা হয়েছে ৩ ফেব্রুয়ারি।


ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে আওয়ামী লীগ সরকারের সময় প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা এ রাজনীতিক কারাগারে রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থান দমাতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।


/ইউএমএইচ


  বিষয়:   জুলাই হত্যাকাণ্ড  মেনন-কামরুল ইসলাম  শুনানি দিন ধার্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: