মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার প্রত্যাশা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
/ইউএমএইচ