পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়ায় বাড়িওয়ালার ওপর হামলা, প্রতিবাদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা বেষ্টিত গুয়াগাছিয়ায় দস্যু ও সন্ত্রাস নির্মূলে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান নামে এক

2026-02-19T16:06:18+00:00
2026-02-19T16:44:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়ায় বাড়িওয়ালার ওপর হামলা, প্রতিবাদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৪:৪৪ পিএম
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মলনে কাইয়ুমের পরিবার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা বেষ্টিত গুয়াগাছিয়ায় দস্যু ও সন্ত্রাস নির্মূলে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও শফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাঈনদ্দীন দেওয়ান।

তিনি বলেন, নয়ন-পিয়াস' বাহিনী দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ফসলি জমি দখল এবং অবৈধভাবে বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই বাহিনীর প্রধানসহ সদস্যদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাইয়ুম দেওয়ান তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের অনুমতি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ ফেব্রুয়ারি কবর জিয়ারত করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করে। 


তিনি জানান, বর্তমানে তার ভাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একাধিক মামলার হুলিয়া নিয়ে আসামিরা কীভাবে জনসম্মুখে ঘুরে বেড়ায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে প্রায় আড়াইশ পরিবার গ্রামছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

সময়ের আলো/জোই


  বিষয়:   পুলিশ ক্যাম্প  ভাড়া দেওয়া  বাড়িওয়ালা  হামলা  প্রতিবাদ  ​মুন্সীগঞ্জের গজারিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: