মা-ছেলেসহ ৩ জনকে গলা কেটে হত্যা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা

2026-02-19T17:06:59+00:00
2026-02-19T17:06:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মা-ছেলেসহ ৩ জনকে গলা কেটে হত্যা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম 
নিহত ৩ জনের স্থিরচিত্র। ছবি : সময়ের আলো
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সৌদি প্রবাসী স্বামী মো. জহিরুল ইসলাম দেশে ফিরে তিনদিন পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হোমনা থানায় মামলাটি করেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যেকোনো সময় জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ সুকিয়া বেগম (৪০), তার চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মোহাম্মদ জোবায়ের।

পরদিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির সদস্যরা ঘরের দরজার ছিটকানি বাইরে থেকে আটকানো দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা খুলে ৩টি আলাদা কক্ষে তিনজনের রক্তাক্ত গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় জানাজা শেষে মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্বামী সৌদি প্রবাসী জহিরুল ইসলাম বলেন, তার স্ত্রী ও ছোট শিশু সন্তান ও ভাতিজাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন।

তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, এখনও কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরি জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কয়েকটি টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা সম্ভব না। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কুমিল্লা  হত্যা  চাঞ্চল্যকর  ঘটনা  অজ্ঞাতনামা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: