রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান চালু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে বাজারমূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের

2026-02-19T17:32:43+00:00
2026-02-19T17:32:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান চালু
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম 
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে বাজারমূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের দোকান চালু করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মার্কেটে এ দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনকালে তিনি জানান, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানিদের সহযোগিতায় রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ পণ্য যে কেউ কিনতে পারবেন। ভবিষ্যতে পণ্যের পরিমাণ আরও বাড়ানো এবং উপজেলার গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানেও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এদিন ন্যায্যমূল্যের দোকানে ডিম প্রতি হালি ৩২ টাকা, ছোলা প্রতি কেজি ৮৫ টাকা, দুধ প্রতি লিটার ৭০ টাকা এবং আলু প্রতি কেজি ২৩ টাকা দরে বিক্রি করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সিরাজগঞ্জ  কাজিপুর  রমজান  বাজার  মূল্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: