সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপির ৪ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব আসনের ভিত্তিতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে একজন

2026-02-19T19:11:26+00:00
2026-02-19T19:11:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপির ৪ নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম 
মনিরা শারমিন, দিলাশানা পারুল, নাবিলা তাসনিদ ও ডা. মাহমুদা মিতু। সংগৃহীত ছবি
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব আসনের ভিত্তিতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে একজন নারী সদস্য পাচ্ছে দলটি। এনসিপির নেত্রীদের মধ্যে কে যাচ্ছেন সংসদে- তা নিয়ে দলটির ভেতরে ও বাইরে জোর আলোচনা চলছে। জানা গেছে, এনসিপির বেশ কয়েকজন নেত্রী এ বিষয়ে আলোচনায় রয়েছেন।

এনসিপির সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ হিসেবে আলোচনায় আছেন- নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-১৯ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দিলাশানা পারুল, ঢাকা-২০ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ এবং দলটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, দলের পক্ষ থেকে সংসদে ডা. মাহমুদা মিতুকে পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দলের শীর্ষ নেতৃত্বও সংসদে তার উপস্থিতিকে প্রয়োজনীয় মনে করছে।

বিশেষ করে ঝালকাঠি-১ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ডা. মাহমুদা মিতুর। পরে দলীয় সিদ্ধান্তে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান তিনি।


সে সময় দলের শীর্ষ নেতৃত্ব তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করার আশ্বাস দিয়েছিল বলেও জানা গেছে। এছাড়া নির্বাচনি প্রচারণাকালে সারাদেশে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন জনসভা ও পথসভায় অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম বলেন, এ বিষয়ে এখনো দল কোনো সিদ্ধান্তে আসেনি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

ডা. মাহমুদা মিতু বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংরক্ষিত  নারী  আসন  আলোচনা  এনসিপি  নেত্রী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: