চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর আলোচিত ও চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫।বুধবার (১৮

2026-02-19T19:55:56+00:00
2026-02-28T14:19:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ২:১৯ পিএম
পলাশ হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম। ছবি : সময়ের আলো
রাজশাহীর আলোচিত ও চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোছাব্বর হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে পলাশ মেম্বারের সাথে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশের মাথায় আঘাত করে এবং বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেফতার আসামি রাজিবকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   রাজশাহী  আলোচিত  চাঞ্চল্যকর  পলাশ  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: