নড়াইলে ইফতারের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইফতারি প্রস্তুতিতে পোড়া তেল, ময়াদোর্দ্ধীণ পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি করার অভিযোগে ‘নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকালে নড়াইল শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে রূপগঞ্জ বাজারের মুচপোল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইফতারি প্রস্তুতিতে পোড়া তেল ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করার বিষয়টি ধরা পড়ে। ভোক্তা অধিকার আইন ৫২ ধারায় অপরাধ হওয়ায় নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় নড়াইল পৌর খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আব্বা আনসারী, শহরের স্বনামধন্য খাদ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমান মোলা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন