প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৯:৪১ পিএম
বৃহস্পতিবার ভাসানটেকে নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীতরাজধানীর ভাসানটেকে নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তারা বৃহস্পতিবারের (১৯ ফেব্রুয়ারি) ইফতারে যোগ দেন।
এলাকার বিভিন্ন এতিম শিশু ও বয়স্ক নারীরা এতে অংশগ্রহণ করেন। এসময় জাইমা ও তার মা জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও তারা কথা বলেন।
ইফতারের আগে সবাই দোয়ায় অংশ নেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।
সময়ের আলো/জেডআই