রোজার দিনে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের

2026-02-19T22:18:39+00:00
2026-02-19T22:18:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রোজার দিনে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর এ তথ্য জানায়। 

পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


তবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। 

বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।  

সময়ের আলো/আআ


  বিষয়:   রমজান  দিন  বৃষ্টি  পূর্বাভাস  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: