ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) কর্মরত আউটসোর্সিং ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের

2026-02-20T04:58:46+00:00
2026-02-20T04:59:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ এএম  আপডেট: ২০.০২.২০২৬ ৪:৫৯ এএম
নির্বাচন কমিশনের লোগো। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) কর্মরত আউটসোর্সিং ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

আদেশে নির্দেশ দেওয়া হয়েছে, এই ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে।


অব্যাহতিপ্রাপ্তরা হলেন, আবদুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক, জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল হোসেন সরকার, মিজানুর রহমান এবং আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   ইসি  চাকরি  অব্যাহতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: