কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাকসুদকে বহিষ্কার করা হয়েছে।

2026-02-20T09:30:46+00:00
2026-02-20T09:30:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ এএম 
কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা চালানো হয়েছে। সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাকসুদকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় ওই দোকানে হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরপর তিনজনকে আসামী করে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ম‌নির হোসেন হাওলাদার মহিপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেফতার করে পুলিশ। তবে, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাকসুদকে দল থে‌কে ব‌হিস্কার ক‌রে জেলা সেচ্ছা‌সেবক দল।

মহিপুর থানার অতিরিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ম‌নির হাওলাদার‌ তার দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা উল্লেখ ক‌রে লি‌খিত অভিযোগ দেওয়ায় মাকসুদ‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তিনি জানিয়েছেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে। 


/ইউএমএইচ
  বিষয়:   কুয়াকাটা  দোকানে হামলা  স্বেচ্ছাসেবক দল  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: