সড়ক, রেল ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পিএস হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
সময়ের আলো/জেডআই