আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

পতনের দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে যুব

2026-02-20T15:52:33+00:00
2026-02-20T15:53:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে মহিলা লীগ নেত্রীদের স্লোগান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ৩:৫৩ পিএম
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী স্লোগান দিয়েছে। সংগৃহীত ছবি
পতনের দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী স্লোগান দিয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০ থেকে ১২ জন ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যায়।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হলেও পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়। 

জুলাই গণঅভ্যুত্থানের পরে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এই কার্যালয়ে আগুন লাগিয়ে ও ভাঙচুর করে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়।  


/ইউএমএইচ  



  বিষয়:   আওয়ামী লীগ  ধানমন্ডি কার্যালয়  মহিলা লীগ নেত্রী  স্লোগান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: