মৃধা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাকিল মৃধা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।বুধবার (২০

2026-02-20T20:31:47+00:00
2026-02-20T20:31:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মৃধা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম 
এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বাউফল উপজেলায় সাকিল মৃধা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাকিল মৃধার (২৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। 

নিহত সাকিল মৃধা মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। 

এ ঘটনায় তার বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পটুয়াখালী  সাকিল  মৃধা  হত্যাকাণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: