মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫

শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাঁচ মানব

2026-02-20T20:33:37+00:00
2026-02-20T20:33:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫
শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ৮:৩৩ পিএম
মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার শিশু ও নারী। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাঁচ মানব পাচারকারীকে আটক করা হয়। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করার খবর পাই। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দিলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতন, অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   মালয়েশিয়া  পাচার  নারী  শিশু  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: