সোনারগাঁয়ে ১৮টি বসতঘর ভূষ্মিভূত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ল ১৮ পরিবারের বসতঘর।গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায়

2026-02-20T21:32:18+00:00
2026-02-20T21:32:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে ১৮টি বসতঘর ভূষ্মিভূত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম 
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ভূষ্মিভূত বসতঘর। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ল ১৮ পরিবারের বসতঘর। 

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ স্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসত ঘরসহ স্বর্ণলংকার, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার বেশি সম্পদ ভূষ্মিভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় নূরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূর্হুতের মধ্যে ১৮টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাণ নিয়ে বের হতে পারলেও কোন জিনিসপত্র উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্তরা।

জুম্মান মিয়া, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে ১৮টি পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হয়েছেন। 

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্থরা প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ  বৈদ্যুতিক  শর্টসার্কিট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: