বিরতিতে সামিরা মাহি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকে তার ব্যাপক চাহিদা থাকলেও হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। ছুটি কাটাতে

2026-02-20T22:22:21+00:00
2026-02-20T22:22:21+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিরতিতে সামিরা মাহি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম 
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকে তার ব্যাপক চাহিদা থাকলেও হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। ছুটি কাটাতে অভিনেত্রী এখন আমেরিকায়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। অভিনেত্রীর কথায়, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি বলেন, এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।

মাহির পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। 

কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন। তবে বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। 

এদিকে মাহির ফেসবুক ঘুরে দেখা গেছে, তিনি দেশ ছেড়ে আমেরিকায় বোনের কাছে পাড়ি জমিয়েছেন। নিউইয়র্ক থেকে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, বাস্তব জীবনটা খুব কঠিন। কাজের চাপে দুই বছর চলে গেল তাও তোর কাছে আসতে পারছিলাম না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয় কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে দূরত্ব কখনোই জায়গা পায় না। আজকে দুই বছর পর আমার বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। এই জড়িয়ে ধরাটা আমার সব অপেক্ষার শেষ করে দিল।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ছোটপর্দা  জনপ্রিয়  অভিনেত্রী  সামিরা  মাহি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: