প্রথমবার শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াতের এনামুল হক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াতের

2026-02-21T10:17:22+00:00
2026-02-21T10:55:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রথমবার শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াতের এনামুল হক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ২১.০২.২০২৬ ১০:৫৫ এএম
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন জামায়াতের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াতের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে উপজেলা শাখা জামায়াতের পক্ষে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় তিনি শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল।

পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানা, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন, ধামইরহাট পৌরসভা, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   শহিদ মিনার  শ্রদ্ধা  জামায়াত  সাংসদ  এনামুল হক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: