জয়বাংলা স্লোগানে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭

2026-02-21T11:54:30+00:00
2026-02-21T11:54:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জয়বাংলা স্লোগানে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম 
বকশীগঞ্জে আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন তারা।

এ সময় ভাষা আন্দোলনে শহিদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তারা।



পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

গত দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন নেতা কর্মীরা। এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।
  
তাৎক্ষণিকভাবে বিএনপি- জামায়াতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সেই সঙ্গে নেতা কর্মীদের পদচারণা বন্ধও ছিল। 

সময়ের আলো/জোই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: