বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে বেকারত্বের মানসিক চাপে পরিবারকে উদ্দেশ করে একটি চিরকুট লিখে আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন

2026-02-21T16:46:03+00:00
2026-02-21T16:46:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৪:৪৬ পিএম
মৃত আবুল কালাম আজাদ। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে বেকারত্বের মানসিক চাপে পরিবারকে উদ্দেশ করে একটি চিরকুট লিখে আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবুল কালাম আজাদ ওই এলাকার গোলজার আলীর ছেলে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারকে উদ্দেশ করে একটি আবেগঘন চিরকুট লিখে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।

চিরকুটে তিনি লেখেন, ‘প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার আমি পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়েছি, কখনো তোমাদেরকে খাওয়াতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করো। আর আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে এবং তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কুড়িগ্রাম  বেকারত্ব  মানসিক  চাপ  চিরকুট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: