৬ মাসের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে

মোংলা প্রতিনিধি

সারাদেশ

১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া জাতীয়

2026-02-21T17:06:10+00:00
2026-02-21T17:10:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নৌ পরিবহন মন্ত্রী
৬ মাসের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৫:১০ পিএম
নৌ পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সময়ের আলো
১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্যে এই বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

এ সময় তিনি বলেন, অল্প কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতো দ্রুত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে।

উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তুত করা হবে। 

মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সেসব পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই চুক্তি আবার করা যাবে কিনা সেটিও ভেবে দেখা হবে বলে তিনি জানান।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ বন্দরের পদস্থ কর্মকর্তারা এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: